Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৯:০৫ AM || প্রকাশের তারিখঃ ২ ডিসেম্বর, ২০২৫, ৯:২০ PM

৬ ডিসেম্বরের সমাবেশকে ঘিরে মাঠ পরিদর্শনে ব্যস্ত এমপি প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার

News Image

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার

আসন্ন ৬ ডিসেম্বরের বিশাল নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে নড়াইল-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত এমপি প্রার্থী ও জননেতা মাও. ওবায়দুল্লাহ কায়সার মঙ্গলবার কালিয়া সরকারি পাইলট স্কুল মাঠ পরিদর্শন করেছেন। সমাবেশ সফল করতে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগমের জন্য খোলা মাঠের প্রস্তুতি ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম তিনি সরেজমিনে ঘুরে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমাবেশের সার্বিক প্রস্তুতিমূলক বিষয়ে আলোচনা করেন। আয়োজকরা জানান, শনিবারের এ সমাবেশে বিপুলসংখ্যক জনগণের সমাগম প্রত্যাশা করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে।
পরিদর্শন শেষে জননেতা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “নড়াইল-১ আসনের মানুষের উন্নয়ন, ন্যায়বিচার ও অধিকার আদায়ের লক্ষ্যেই আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল একটি সমাবেশ আয়োজন করছি। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের শক্তি ও অনুপ্রেরণা।”


এদিকে সমাবেশকে ঘিরে কালিয়া উপজেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার, লিফলেট ও প্রচারণামূলক ব্যস্ততা চোখে পড়ছে। স্থানীয় ভোটাররা আশা করছেন, সমাবেশে প্রার্থী কায়সার আগামী নির্বাচনে এলাকার উন্নয়ন পরিকল্পনা ও করণীয় দিক তুলে ধরবেন।